ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
৫০টি পদের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২২ ও ২৩ মনোনয়নপত্র যাচাই-বাছাই। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
ইসি সচিব জানান, এবারের সংসদে বিএনপি ও তাদের মিত্র দলগুলো জোটগতভাবে ৩৬টি আসন লাভ করবে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ভাগে পড়বে ১৩টি আসন। এর বাইরে সংসদে থাকা ৬ জন স্বতন্ত্র সংসদ সদস্য একজোট হওয়ার প্রেক্ষিতে একটি সংরক্ষিত আসন পাবেন তারা। সংসদের সাধারণ আসনে বিজয়ী দলগুলোর সদস্য সংখ্যার আনুপাতিক হারে এ ৫০টি আসন বণ্টন করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে