অন্তর্বর্তী সরকারের ৫ অধ্যাদেশের বিল পাস

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬

 

অন্তর্বর্তীকালীন সরকারের  সময়ে জারি করা অধ্যাদেশের বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার ( এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীবৃন্দ বিলগুলো পাসের জন্য উত্থাপন করেন।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে-সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬, ‘পানি সরবরাহ পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ এবংশেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ উল্লেখ্য  জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমি সংক্রান্ত বিলটিতেশেখ হাসিনা নাম বিলুপ্ত করার প্রস্তাব করা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর