হামে ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬

 

দেশে হামে আক্রান্ত একজনসহ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলাবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২২ শিশু মারা গেছে। হামের উপসর্গ নিয়ে ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। ৬ হাজার ৮৮৩ শিশুর হামের উপসর্গ রয়েছে।

হামে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৮৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ থাকায় ৪৯৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর