গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করায় জরুরি ভিত্তিতে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে জাতীয় নাগরিক পার্টি দলীয় (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের আনা একটি জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী ।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর পাঁচ বছর দেশে বিশেষ কোনো টিকাদান কর্মসূচি পরিচালিত হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুঝুঁকি বেড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এবং ৩ মে থেকে দেশের বাকি এলাকাগুলোতে টিকাদান শুরু হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে