মন্তব্য
জাতীয় সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২৬ পাশ হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করার পর কণ্ঠভোটে সেটা পাশ হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে এ বিল পাশ করা হলো। এ সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে দেখা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, এ বিলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে সরকার। এ সরকার গুমের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, এ বিলের মাধ্যমে সেটা পুরো সংসদ ও দেশবাসীকে অবহিত করলাম।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে