প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬


বিদ্যমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকট পরিস্থিতিতে এ মুহূর্তে দেশের প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে সরকার। তাছাড়া স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে  মন্ত্রণালয়।

সোমবার ( এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব বিষয় জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।  প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না। এ কারণে  সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দিচ্ছে মন্ত্রণালয়।

তিনি জানান, শিশুদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ বিবেচনায় রয়েছে। পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেনম সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে জন্য সরাসরি ক্লাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করছে মন্ত্রণালয়। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া সত্ত্বেও শিক্ষা কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

আগামী জুন-জুলাই মাস নাগাদ শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু নতুন যুগোপকারী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার। সরকার প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারের ওপর জোর দিচ্ছে, জানান ববি হাজ্জাজ।  

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 



মন্তব্য
জেলার খবর