মন্তব্য
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। এ বিলের সিভিল সার্ভিসের সব ক্যাডারসহ অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার কথা উল্লেখ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) এ বিল সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। এরপর বিলটি পাস হয়।
এ বিলের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে