রাজধানী ঢাকায় অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের জন্য সময়সীমা বেধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সময়মতো এ সংক্রান্ত নির্দেশনা পালন না করলে প্রচলিত সড়ক পরিবহন আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন বা রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তিতে ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে