যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। রোববার ( এপ্রিল) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুতে সহায়তা অব্যাহত থাকবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

তেল আমদানি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া থেকে তেল নেওয়ার ক্ষেত্রে অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অবস্থায় সাশ্রয়ী উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর