রাত ৭টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬


সারা দেশে দোকানপাট শপিংমল বন্ধের সময়সীমায় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।  পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত  খোলা রাখা যাবে বিপণিবিতান। রোববার (৫ এপ্রিল) থেকে এ  সময়সূচি কার্যকর হবে।

রোববার ( এপ্রিল)  জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত  বিষয়টি জানান। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট খোলা রাখার বিষয়ে সময় নির্ধারণ করে দেয় সরকার।

প্রতিমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি তেলের বর্তমান মজুদ সরবরাহ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল অকটেনও সংরক্ষিত আছে। জ্বালানি তেল আমদানির জন্য নতুন ভালো কিছু উৎস পাওয়া গেছে এবং আগামী তিন মাসের জন্য নিরবচ্ছিন্ন তেল সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর