সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬


সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, যারা বলছেন- গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

শনিবার ( এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরি।

মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন গুম কমিশন প্রসঙ্গে বলেন, এর কোনোটিই বাতিলের খাতায় নেই।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর