মার্চে সড়ক দুর্ঘটনায় হতাহত ২১৬৭

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬


গেল মার্চ মাসে দেশে  ৬১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬১৯ জন নিহত হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। এছাড়া এ মাসে রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ২২৯ জন আহত হয়েছেন। আর নৌপথে ৯টি দুর্ঘটনায় জন নিহত, ১৯ জন আহত হয়েছে, এর বাইরে জন নিখোঁজ রয়েছেন।

শনিবার ( এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকৃত হতাহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ১৬০টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত ৩২০ জন আহত হয়েছেন এ বিভাগে। বিপরীতে বরিশাল বিভাগে ঘটেছে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা। সেখানে ৩০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ১২২ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৫৭ জন চালক, ৯০ জন পথচারী, ১৭ জন পরিবহন শ্রমিক, ৬৮ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ৭৮ জন নারী, ৮৬ জন শিশু, জন চিকিৎসক, জন সাংবাদিক, জন বীর মুক্তিযোদ্ধা, জন আইনজীবী, জন প্রকৌশলী রয়েছেন। এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের  ১৩ জন নেতাকর্মীর পরিচয় পাওয়া গেছে।

নিহতদের মধ্যে- জন পুলিশ সদস্য, জন আনসার সদস্য, জন বিজিবি সদস্য, জন ফায়ার সার্ভিস সদস্য, জন চিকিৎসক, জন বীর মুক্তিযোদ্ধা, ১৫০ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮৪ জন পথচারী, ৭৪ জন নারী, ৮২ জন শিশু, ৬৭ জন শিক্ষার্থী, ১২ জন পরিবহন শ্রমিক, ১৪ জন শিক্ষক, জন আইনজীবী, জন প্রকৌশলী এবং জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর