শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট করে বলেছেন, রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে আসতে হবে।
শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক মতবিনিময় সভায় এসব বলেন। ডেপুটি স্পিকার বলেন, কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই কাজ তাদের। তিনি বলেন, শিক্ষকদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি, ইউএনও। কিন্তু গত ১০-২০ বছরে শিক্ষক সমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে— যা অত্যন্ত দুঃখজনক। অনেক শিক্ষক রাজনৈতিক সমাবেশে গিয়ে বক্তব্য ও স্লোগান দিতে দেখা যায়। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে