অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা সংশ্লিষ্ট সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা সংক্রান্ত যে অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সেটা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। শিগগিরই এটা সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।
শনিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। তাই দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে