শুরু হচ্ছে হামের টিকাদান

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬


দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। রোববার ( এপ্রিল) টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা তত্ত্বাবধানে টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ টিকাদানের লক্ষ্য হচ্ছে দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা।

শনিবার ( এপ্রিল) স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংবাদ সম্মেলেন এসব তথ্য জানানো হয়।

বছরের কম বয়সী সব শিশুকে (আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক) এ কার্যক্রমের আওতায় আসবে। বর্তমানে যেসব শিশুর জ্বর রয়েছে বা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হামে ব্যবহৃত টিকা নিরাপদ কার্যকর। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় এ টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পবিত্র ঈদুল আজহার আগেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করে বলে জানা গেছে। শুরুর দিনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম মুহিত পাবনা সদরে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে এবং স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী গাজীপুরে কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি স্পটগুলোতে সিভিল সার্জন স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কার্যক্রম শুরু করবেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর