এপ্রিল মাসের জন্য দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে বাসা-বাড়িতে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮৭ টাকা, দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিইআরসি কার্যালয়ে নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
নতুন দরে অন্যান্য সিলিন্ডারের মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে নতুন দরে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে