সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে বিরোধী দল। বুধবার ( এপ্রিল) সংসদের অধিবেশন থেকে ওয়াকাআউটের পর  সংসদের মিডিয়া সেন্টারে এক বিফ্রিংয়ে কথা বলেন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

ডা. রহমান বলেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কী আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সঙ্গে নিয়েই করব। আমাদের ১১ দল একত্রে বসে সিদ্ধান্ত নেব।

আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান জানান, অতীতের মতো এবারও জনগণ তাদের পাশে থাকবে এবং দেশ জনগণের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে।

 

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর