মন্তব্য
সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এ কমিটিতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা থাকবেন। বুধবার (১ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির।
জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। চিফ হুইপ বলেন, এ কমিটি কত সদস্যের হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় এ কমিটি গঠন করতে আগ্রহী আমরা।
সরকারি দল সংসদকে কার্যকর করতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যা-ই করি না কেন, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে