হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬

দেশে উদ্বেগজনক আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় এ রোগে আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী এপ্রিল থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। জরুরি পদক্ষেপের অংশ হিসেবে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

টিকাদান কর্মসূচির শুরু ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিলের বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অন্যদিকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

বুধবার ( এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে।  ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউনিসেফ থেকে ১৯ লাখ টিকা  পাওয়া গেছে। মাস থেকে ১০ বছর বয়সীদের টিকা দেওয়া হবে।

অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে জানান,  বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫ জনের মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। এসব মৃত্যুর ঘটনা রাজশাহী অঞ্চলে বেশি হয়েছে। সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

ওদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ জটিলতার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর