মন্তব্য
রাজধানী ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন। নির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে