আপাতত দেশে জ্বালানি তেলের ঘাটতির আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬

আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই। দেশে বর্তমানে মোট লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ রয়েছে।

ঘাটতির আশঙ্কা না থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা। আর মজুদ জ্বালানি তেলের তথ্য  দিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি তেলের মজুদের তথ্য জানান তিনি। মনির হোসেন চৌধুরীবলেন, বর্তমানে মজুতকৃত জ্বালানি তেলের মধ্যে লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল, হাজার ৯৪০ টন অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রল এবং ৪৪ হাজার ৬০৯ টন জেট ফুয়েল রয়েছে।

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মজুদথাকা জ্বালানি তেল দিয়ে ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব। তবে এ সময়ের মধ্যেই বেশ কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর