কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার-বীজ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬


কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের সার-বীজ সরাসরি দেওয়া হবে। জনপ্রতি হাজার ৫০০ টাকার সার, বীজ অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রণোদনা পাবেন কৃষকরা।

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে  প্রশ্নোত্তরে এ কথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।  কুষ্টিয়া- আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এ সংক্রান্ত প্রশ্নটি টেবিলে উত্থাপন হয়।

কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কৃষকের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষিকাজে সহায়তার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রি-পাইলটিং পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক ক্ষুদ্র শ্রেণির কৃষকদের কার্ডের মাধ্যমে এসব বিতরণ করা হবে।

সংসদকে মন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কৃষকপ্রতি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কার্যক্রমে সরকারের   হাজার ৫৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হচ্ছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর