বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক জ্বালানি সংকট কত দিন স্থায়ী থাকবে সেটা জানি না আমরা। সেই কারণে আমরা ভাবছি স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্লেডিং সিস্টেম করতে। ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে আমরা আন সোশ্যাল হয়ে যাব। তাই সব বিষয় চিন্তা করে কী করা যায় আমরা ভাবছি।
মন্ত্রী আরও জানান, সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে কিছু ক্লাস লস হয়েছে। এ সংকট সমাধানে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তা করছি। এ সময়ে বিশ্বব্যাপী জ্বালানি-সংকট দেখা দেয়। তাই আমরা ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না।
আমরা আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে- যোগ করেন মন্ত্রী
বিডি২৪অনলাইন/এনএন/এমকে