সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে দ্রুত প্রস্তাবনা করতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬


রাজধানী ঢাকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সময় সৃষ্ট ভয়াবহ যানজট  নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে কীভাবে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রস্তাবনা তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। এ সময় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান,  শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসে- রাজধানীর কোনও কোনও স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে মূল সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়. সাধারণ মানুষের পাশাপাশি খোদ শিক্ষার্থীদেরও সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। এসব সমস্যা চিহ্নিত করে আধুনিক কার্যকর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর