পাম্পে পাম্পে ঘুরেও তেল পাননি এমপি

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬


দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। খোদ একজন সংসদ সদস্য নিজেই কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে নিজের গাড়ির জন্য তেল পাননি।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে কুড়িগ্রাম- আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি জানান। ৭১ বিধিতে মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, আজকে জ্বালানি তেল নিয়ে কথা উঠেছে- দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি আজকে নিজে পাম্পে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা সহজেই অনুমেয়।

সাতক্ষীরা- আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, তার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর