দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন। দিল্লি হয়ে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (ভারত মহাসাগরীয় সম্মেলন) যোগ দেবেন তিনি।
বিএনপির সরকার গঠনের পর খলিলুর রহমানই প্রথম মন্ত্রী হিসেবে দিল্লি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর পাশাপাশি ভারত সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে। সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির আলোচনার বিষয়েও দুই দেশের মধ্যে কাজ চলছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে