দেশে তেলের মজুত পর্যাপ্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬


দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায়, সে চেষ্টা করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকায় সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলেন জ্বালানি খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও এ সময় উল্লেখ করেন তিনি

যুগ্মসচিব বলেন, রাশিয়া থেকে মাসের জন্য লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ভারত থেকে ২২ হাজার টন ডিজেল এসেছে। তাদের সঙ্গে চুক্তি রয়েছে সরকারের। এছাড়া ইন্দোনেশিয়া থেকেও তেল আনা হচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। হরমুজ প্রণালি দিয়ে তেল আমদানির জন্যও ইরানের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

যুগ্নসচিব জানান, হরমুজ দিয়ে আমাদের জাহাজ আসতে সমস্যা নেই। কিন্তু সব জাহাজ বাংলাদেশের পতাকাবাহী হয় না। এখানেই সমস্যা তৈরি হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর