মবের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা সরকার

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬


দেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গেছে, সেটাকে আর কখনো অ্যালাউ করব না আমরা।

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের সোমবারের (৩০ মার্চ)  অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী  মব এবং সুসংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছুকে মব বলা ঠিক হবে না। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা হচ্ছে সুসংগঠিত পরিকল্পিত অপরাধ। এর বিরুদ্ধে মামলা, তদন্ত হয়। আসামিদের বিচারের আওতায় আনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের দাবি থাকবেই।  এা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার করা বা জনসমাবেশ করার অধিকার সবার আছে। বর্তমান সরকার বাকস্বাধীনতা সংগঠনের অধিকার নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর