গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকা নেই

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬

দেশের স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজের কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত টাকা নেই। ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে লুটপাটের বিষয়টি তুলে জাতীয় সংসদকে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার জাতীয় সংসদের বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। কার্যপ্রণালি বিধির জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ; ৭১ বিধিতে গাইবান্ধা- আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন। এ নিয়ে দেওয়া জবাবে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,  আগামী বাজেটের পর পর্যায়ক্রমে সীমিত সম্পদের মধ্য থেকে সব উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে যতটুকু প্রয়োজন, আমরা ততটুকু করব।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর