এবারের ঈদযাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, যে কোনো সময়ের চেয়ে দেড় কোটি মানুষ নিরাপদে, স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। যদিও দুই-তিনটি দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে এবং যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। দেশে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার সংক্রান্ত উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
মন্ত্রী বলেন, দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘণ্টার পর ঘণ্টা বা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছেন না, ঈদের দিনও রাস্তায় কেটেছে— এরকম আগে ছিল।
দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী করতে চান না মন্ত্রী। বলেন, এর সঙ্গে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গেছে, তদন্ত কমিটি করে এগুলো দেখতে হচ্ছে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, ডিপার্টমেন্টাল ব্যবস্থা—যে যেখানে আছে, সেটা কিন্তু নেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে