কৃষি খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬

দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন।

কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর