উপজেলা-পৌরসভায় নতুন করে প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬


পৌরসভা ও উপজেলা পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে এডিসি ও ইউএনও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।

বুধবার (২৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের  এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর