ব্যারিস্টার কাজল নতুন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬


দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়া হয়েছে।  বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও বার কাউন্সিলের সদস্য। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।

ব্যারিস্টার কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ পড়াশোনা করেছেন।  ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।  তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর