এপ্রিলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬


২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল শুরু হবে। তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি বান্দরবান ব্যতীত দেশের অন্যান্য জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ মার্চ) এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  সময়সূচি অনুযায়ী, প্রথম দিন (১৫ এপ্রিল) বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে আড়াই ঘণ্টা।

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলায় ১৭ এপ্রিল  প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল  বাংলাদেশ বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল  ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর