মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে। তবে দেশে এ মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এছাড়া জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বিদ্যমান পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানানো হয়েছে।
দেশে জ্বালানি তেলের সংকট ও মূল্য বাড়ানোর পরিকল্পনা না থাকার কথার জানানোসহ অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সরকারের এক মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এদিকে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা হয়েছে। সচিবালয়ে এ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে