২৩ দিনের রেমিট্যান্স ৩৪ হাজার ৫০২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬


চলতি মার্চের ২৩ দিনে দেশে  প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকার সমান ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ অর্থ গত বছরের একই সময়ের তুলনায় হাজার ৩৭৯ কোটি টাকা বেশি।  মঙ্গলবার (২৪ মার্চ) তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ২৩ দিনে ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায়  এর পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি বা দশমিক বিলিয়ন ডলার। এ অঙ্ক আগের বছরের একই মাসের তুলনায় ১৯ দশমিক শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর