১২০ সিগন্যাল অটোমেশন করা হবে

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬


রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় সরকার সমন্বিত উদ্যোগ নিচ্ছে। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে যানজট নিরসন ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০ সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ)  সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বেঢাকা শহরের যানজট নিরসন ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত  উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে, এর সুফল এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও ভোগ করতে পারবে নগরবাসী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর