১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬


রমজানের ছুটির শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। রমজানের ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি পূরণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর