জুলাইযোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের জন্য যে দায়মুক্তি দেওয়া হয়েছে, তা গ্রহণ করবে সরকার। তাদেরজুলাই যোদ্ধা হিসেবেই অভিহিত করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ)  ঢাকায় জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে মন্ত্রী জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে এসব অধ্যাদেশ চূড়ান্ত সুরাহা করতে হবে। ইতোমধ্যে ১৫ দিন পার হয়ে গেছে। বাকি ১৫ দিনের মধ্যেই প্রতিটি ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর