মন্তব্য
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় সচিবালয়ে এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের সব ধর্ষণ মামলার বিচার দ্রুত নিশ্চিতে স্বপ্রণোদিত হয়ে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা। এ অপরাধ নির্মূলে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সঙ্গে নিয়ে একটি ‘স্পেশাল ড্রাইভ’ নেওয়ার কথা বলা হয়েছে। দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে