র‌্যাব, এসবি-সিআইডিসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬


র‌্যাব, সিআইডি পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখা- এসবিসহ  পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‌্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীকে সিএমপির পুলিশ কমিশনার এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে এসবির ডিআইজি জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার, মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে  মাদারীপুরের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর