সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬


জাতীয় সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নোট রেখে একবার তাকিয়ে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়ার কথা বলেছেন তিনি। বলেছেন, এটাই আশা করি। এটাই সংসদের রেওয়াজ।

চলমান জাতীয় সংসদের রোববারের (১৫ মার্চ) অধিবেশনে  জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে কথা বলেন স্পিকার। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে  কাগজ দেখে দেখে বক্তব্য দেন এ দুইজন সংসদ সদস্য।

স্পিকার আরও বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর