তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬


সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  ৭৪ পৃষ্ঠার রায়  লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদ। এর আগে রায়টি ঘোষণা করা হয়েছিল  গত ২০ নভেম্বর।

১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন হয়েছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় সেই সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। এর মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপ ঘটে।

চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয় সর্বোচ্চ আদালত।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর