ভর্তির পদ্ধতি নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনা করব আমরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬


শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনা করব আমরা। সবার অভিমত নিয়ে একটি যুগোপযোগী পদ্ধতি চালু করা হবে।

চলমান জাতীয় সংসদের রোববারের (১৫ মার্চ) অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। ভর্তি লটারি পদ্ধতি নিয়ে প্রশ্নটি তোলেন এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম মন্ত্রীর কাচে কাছে যুক্তিসংগত মনে হয়নি বলেও জানানো হয় সংসদে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সারাদেশে হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নিয়োগের যোগ্যতা সনদ সংক্রান্ত কিছু জটিলতা থাকায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হচ্ছে। দ্রুতই এসব কাটিয়ে নিয়োগ সম্পন্ন করা হবে। এসব ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারিআনা পাসধারীদের সুযোগ দেওয়া হবে। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য-যোগ করেন মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর