সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর  (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এমপি ও দলের আইন বিষয়ক সম্পাদক  আর কায়সার কামাল এমপিকে এ দুই পদে নির্বাচিত করা হয়। পরে তাদের শপথ পাঠ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পরে দলের পদ থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ  কায়সার কামাল দুজনেই পদত্যাগ করেছেন। হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। তারা দুজনে সংসদে যাওয়ার পর পদত্যাগ করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।

সংবিধান অনুযায়ী- রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এসব পদে অধিষ্ঠিতরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদ-পদবীতে থাকতে পারেন না। সংবিধানের ৭৪ ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য তারা। সংসদের কার্যক্রম পরিচালনায় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন তারা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর