প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বলেছেন, দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে এ সংসদকে অর্থবহ করতে চাই আমরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। শুরুতে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। কন্ঠভোটে স্পিকার নির্বাচনের পর তিনি বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন। তিনি পুরো সংসদের অভিভাবক।
বিগত দেড় দশকে নিজেদের এমপি পরিচয়দাতা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না উল্লেখ করে তারেক রহমান বলেন, আজকের সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।
সংসদ নেতা বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়। বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই আমরা। এক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে