মন্তব্য
বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। এ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। চিফ হুইপ আরও জানান, অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য সব দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কোন অধ্যাদেশগুলো বহাল থাকবে আর কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে, সেটা এ কমিটি নির্ধারণ করবে। আগামী ১২ তারিখের মধ্যে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পাস করার চেষ্টা করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে