পুলিশের উচ্চ পর্যায়ের ৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬


পুলিশের উচ্চ পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।   

প্রজ্ঞাপন অনুযায়ী,- অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত আইজি (নৌ) কুসুম দেওয়ান ও অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন তারা। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর