থানায় অভিযোগ নিয়ে গেলে প্রমাণ সাপেক্ষে যাতে তাৎক্ষণিকভাবে বিচার ব্যবস্থা করা যায়, এ জন্য থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বলেছেন, এতে ভুক্তভোগীরা দ্রুত বিচার পাবেন।
সোমবার (৯ মার্চ) ঢাকায় পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আইজিপি। এ সময় পুলিশের সঙ্গে সৃষ্টি হওয়া জনগণের ‘আস্থার সংকট’ কাটাতে প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আইজিপি। বলেন, পুলিশ এমনভাবে জনগণকে সেবা দিতে চায়, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। থানায় আগত মানুষ হাসি মুখে থানা থেকে ফিরে যেতে পারে। তদন্তের গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উগ্র মৌলবাদীদের উত্থান রোধে পুলিশের সজাগ দৃষ্টি থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে