ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬

ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআই

 

খবরে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যাকান্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছি তারা। ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছিল তারা।  সম্প্রতি বাংলাদেশে পুনরায়  প্রবেশের উদ্দেশ্যে বনগাঁয় জড়ো হয়েছিলেন আটককৃতরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর